শিক্ষা আন্দোলন মঞ্চ ও মুক্তমনার নিবেদন মুক্তান্বেষা (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা)
মহাপ্লাবনের বাস্তবতা : পৌরাণিক অতিকথন বনাম বৈজ্ঞানিক অনুসন্ধান
“পৃথিবীতে মনুষ্যজাতি সৃষ্টির পর মানুষ একসময় তাদের ওপর অর্পিত দায়িত্ব, ‘ঈশ্বর বন্দনা’ ছেড়ে দিয়ে ঘোর পাপ কর্মে নিমজ্জিত হয়েছিল। লোভ-হিংসা-বিদ্বেষ আর অপরাধপ্রবণতার কারণে ভুলে গিয়েছিলো সৃষ্টিকর্তাকে। মনুষ্যজাতির এই অধঃপতন দেখে বিচলিত বোধ করলেন ঈশ্বর, ক্রুদ্ধ হলেন তাঁর সৃষ্টির ওপর। মনে মনে সংকল্প আটলেন -এই পাপ এবং পাপী থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য ধ্বংস করে ফেলতে হবে, নূতন করে ধরণীকে গড়ে তুলতে হবে। ধ্বংসের মাধ্যম হিসেবে বেছে নিলেন প্লাবন, এক মহা-মহা-প্লাবন; যে প্লাবনের স্রোতে ভেসে গিয়েছিল দুনিয়ার সমস্ত পাপী, ধ্বংস হয়েছিল সকল পাপের বিষ, এমন কী আমাদের জীবজগতও। তবে সৃষ্টিকর্তা শুধু বাঁচালেন হযরত নুহ্ (হিব্রু উচ্চারন নোয়া, এবং আরবী উচারণ নুহ্) ও তাঁর পরিবার এবং সঙ্গীসাথীদের। পরবর্তীতে তাঁদের মাধ্যমেই ঈশ্বর প্রাণের বিস্তার ঘটালেন পৃথিবীতে। আমরা, পৃথিবীর মানুষেরা আজ- সেই হযরত নূহ্রে বংশধর”। - সারসংক্ষিপ্ত করলে প্রায় এই ধরনের পৌরাণিক কাহিনীর অস্তিত্ব পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন আঞ্চলিক লোকগাঁথা, বিভিন্ন পৌরাণিক উপাখ্যানে রয়েছে। লোকগাঁথা বা পৌরাণিক উপাখ্যানের বর্ণনাগুলোকে আমাদের মত সাধারণ মানুষেরা অবাস্তব কেচ্ছাকাহিনী বা শুধু গল্প হিসেবে মেনে নিলেও, ধর্মগ্রন্থে উল্লেখিত বর্ণনাকে সত্য হিসেবেই বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ। এটা সত্য যে, এই মহাপ্লাবনের কাহিনী দীর্ঘদিন আপামর সাধারণ মানুষের মনে (বিশেষ করে ইউরোপিয়ানদের মনে) সৃষ্টির প্রতি ঈশ্বরের লীলা বা প্রতিশোধ হিসেবে বিরাজমান ছিল। যার ফলে নানা সময়ে এই প্রখ্যাত লোকগাঁথাটি বিজ্ঞানের বিভিন্ন প্রমাণের (যেমন, বিবর্তনবাদ) প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। খোদ চার্লস ডারউইন থেকে শুরু করে বিজ্ঞানী লায়েল, চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চিসহ আরো অনেকেই এই মহাপ্লাবনের বিপক্ষে নানা প্রমাণ হাজির করে মানুষের ভ্রান্তি দুর করতে চেষ্টা করেছিলেন। তারপরও পশ্চিমাদের এই অর্ধসত্য থেকে বেরিয়ে এসে পূর্ণসত্যের সন্ধান লাভ সহজ হয়নি; দীর্ঘসময় পাড়ি দিতে হয়েছে। যা হোক, আমরা এই প্রবন্ধে পশ্চিমাদের জ্ঞান অন্বষণের ইতিহাসে না ঢুকে, মহাপ্লাবনের সম্ভাব্যতার মধ্যে সীমাবদ্ধ থাকব এবং মহাপ্লাবনের প্রেক্ষাপট বোঝানোর জন্য কিছু লোকগাঁথার কাহিনী উল্লেখপূর্বক কয়েকটি ধর্মগ্রন্থের বক্তব্য তুলে ধরব। তবে আগেই উল্লেখ করা ভালো, আজকের এই একবিংশ শতাব্দীতে এসে ‘মহাপ্লাবনের’ সত্যতা নির্ণয়ে অনুপুঙ্খ অনুসন্ধান চালানো সম্ভব না। আমাদের এই অক্ষমতা বা রুঢ় বাস্তবতাকে মেনে নিয়ে মহাপ্লাবনের পৌরাণিক কাহিনীকে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য অংকের আশ্রয় নিতে হবে। কী উত্তর বের হয়ে আসে, একটু পরেই দেখা যাবে।
হযরত নুহ্ (আঃ) ও মহাপ্লাবন সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থসমূহে বর্ণিত তথ্য:-
ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল-এর ওল্ড টেস্টামেন্টের (পুরাতন নিয়ম) অন্তর্গত তৌরাত শরিফে হযরত নুহ্ (আঃ) সম্পর্কে বলা হয়েছে-
লামাকের একশো বিরাশি বছর বয়সে তাঁর একটি ছেলের জন্ম হল। তিনি বললেন, “আমাদের সব পরিশ্রমের মধ্যে, বিশেষ করে মাবুদ মাটিকে বদদোয়া দেবার পর তার উপর আমাদের যে পরিশ্রম করতে হয় তার মধ্যে এই ছেলেটিই আমাদের সান্ত¡না দেবে।” এই বলে তিনি তাঁর ছেলের নাম দিলেন নুহ॥ নুহ্রে জন্মের পর লামাক আরো পাঁচশো পচানব্বই বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরো ছেলেমেয়ে হয়েছিল। মোট সাতশো সাতাত্তোর বছর বেঁচে থাকবার পর লামাক ইন্তেকাল করলেন। (পয়দায়েশ / Genesis), ৫:২৮-৩১)
মাবুদ দেখলেন দুনিয়াতে মানুষের নাফরমানি খুবই বেড়ে গেছে, আর তার দিলের সব চিন্তা-ভাবনা সব সময়ই কেবল খারাপীর দিকে ঝুঁকে আছে। এতে মাবুদ অন্তরে ব্যথা পেলেন। তিনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন বলে দুঃখিত হয়ে বললেন, “আমার সৃষ্ট মানুষকে আমি দুনিয়ার উপর থেকে মুছে ফেলব; আর তার সঙ্গে সমস্ত জীবজন্তু, বুকে-হাঁটা প্রাণী ও আকাশের পাখীও মুছে ফেলব। এই সব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে।”
কিন্তু নুহ্-এর উপরে মাবুদ সন্তুষ্ট রইলেন (পয়দায়েশ, ৬:৫-৮)।
এই হল নুহ্-এর জীবনের কথা। নুহ্ একজন সৎলোক ছিলেন। তাঁর সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি। আল্লাহ্’র সঙ্গে তাঁর যোগাযোগ -সম্বন্ধ ছিল। সাম, হাম আর ইয়াফস নামে নুহ্-এর তিনটি ছেলে ছিল। সেই সময় আল্লাহ্’র কাছে সারা দুনিয়াটাই গুনাহের দুর্গন্ধে এবং জোর জুলুমে ভরে উঠেছিল। আল্লাহ্ দুনিয়ার দিকে তাকিয়ে দেখলেন যে, তা দুর্গন্ধময় হয়ে গেছে, কারণ দুনিয়ার মানুষের স্বভাবের পচন ধরছে (পয়দায়েশ, ৬:৯-১২)।
এই অবস্থা দেখে আল্লাহ্ নুহ্ কে বললেন, “গোটা মানুষজাতটাকেই আমি ধ্বংস করে ফেলব বলে ঠিক করেছি। মানুষের জন্যই দুনিয়া জোরজুলুমে ভরে উঠেছে। মানুষের সঙ্গে দুনিয়ার সবকিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে তোমার নিজরে জন্য একটা জাহাজ তৈরি কর। তার মধ্যে কতগুলো কামরা থাকবে; আর সেই জাহাজের বাইরে এবং ভিতরে আল্কাত্রা দিয়ে লেপে দিবে। জাহাজটা তুমি এইভাবে তৈরি করবে; সেটা লম্বায় হবে তিনশো হাত, চওড়ায় পশ্চাশ হাত, আর উচ্চতা হতে ত্রিশ হাত। জাহাজটার ছাদ থেকে নীচে এক হাত পর্যন্ত চারদিকে একটা খোলা জায়গা রাখবে আর দরজাটা হবে জাহাজের একপাশে। জাহাজটাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা থাকবে। আর দেখ, আমি দুনিয়াতে এমন একটা বন্যার সৃষ্টি করব যাতে আসমানের নীচে যে সব প্রাণী শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে আছে তারা সব ধ্বংস হয়ে যায়। দুনিয়ার সমস্ত প্রাণীই তাতে মারা যাবে (পয়দায়েশ, ৬:১৩-১৭)।
“কিন্তু আমি তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপন করব। তুমি গিয়ে জাহাজে উঠবে আর তোমার সঙ্গে থাকবে তোমার ছেলেরা, তোমার স্ত্রী ও তোমার ছেলেদের স্ত্রীরা। তোমার সঙ্গে বাঁচিয়ে রাখবার জন্য তুমি প্রত্যেক জাতের প্রাণী থেকে স্ত্রী-পুুরুষ মিলিয়ে এক এক জোড়া করে জাহাজে তুলে নেবে। প্রত্যেক জাতের পাখী, জীবজন্তু ও বুকে-হাঁটা প্রাণী এক এক জোড়া করে তোমার কাছে আসবে যাতে তুমি তাদের বাঁচিয়ে রাখতে পার; আর তুমি সব রকমের খাবার জিনিস জোগাড় মজুদ করে রাখবে। সেগুলোই হবে তোমার ও তাদের খাবার।” নুহ্ তা-ই করলেন। আল্লাহ্র হুকুম মত তিনি সবকিছুই করলেন (পয়দায়েশ, ৬:১৮-২২)।
এরপরে মাবুদ নুহ্কে আবার বললেন, “তুমি ও তোমার পরিবারের সবাই জাহাজে উঠবে। আমি দেখতে পাচ্ছি, এখনকার লোকদের মধ্যে কেবল তুমিই সৎ আছ। তুমি পাকপশুর প্রত্যেক জাতের মধ্য থেকে স্ত্রী-পুরুষ মিলিয়ে সাত জোড়া করে তোমার সঙ্গে নেবে, আর নাপাকপশুর মধ্য থেকেও স্ত্রী-পুরুষ মিলিয়ে এক জোড়া করে নেবে। আকাশে উড়ে বেড়ায় এমন পাকপাখীদের মধ্য থেকেও স্ত্রী-পুরুষ মিলিয়ে সাত জোড়া করে তোমার সঙ্গে নেবে। দুনিয়ার উপর তাদের বংশ বাঁচিয়ে রাখার জন্যই তুমি তা করবে। আমি আর সাতদিন পরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়বার ব্যবস্থা করবো। তাতে চল্লিশদিন আর চল্লিশরাত ধরে বৃষ্টি পড়তে থাকবে। আমি ভূমিতে যেসব প্রাণী সৃষ্টি করেছি তাদের প্রত্যেকটিকে দুনিয়ার উপর থেকে মুছে ফেলব”। মাবুদের হুকুম মতই নুহ্ সব কাজ করলেন (পয়দায়েশ, ৭:১-৫)।
মহাপ্লাবন সম্পর্কে তৌরাত শরিফে বর্ণিত আছে :-
দুনিয়াতে বন্যা শুরু হওয়ার সময় নুহ্রে বয়স ছিল ছ’শো বছর। বন্যা থেকে রক্ষা পাবার জন্য নুহ্ তাঁর স্ত্রী, তাঁর ছেলেরা এবং ছেলেদের স্ত্রীরা সেই জাহাজে গিয়ে উঠলেন। আল্লাহ নুহ্কে হুকুম দেবার সময় যা বলেছিলেন সেইভাবে পাক ও নাপাক পশু, পাখী ও বুকে-হাঁটা প্রাণীরা স্ত্রী-পুরুষ মিলে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নুহ্রে কাছে গিয়ে উঠল। সেই সাত দিন পার হয়ে গেলে পর দুনিয়াতে বন্যা হল। নুহ্রে বয়স যখন ছ’শো বছর চলছিল, সেই বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের দিন মাটির নীচের সমস্ত পানি হঠাৎ বের হয়ে আসতে লাগলো আর আকাশেও যেন ফাটল ধরলো। চল্লিশদিন আর চল্লিশরাত ধরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়তে থাকল (পয়দায়েশ, ৭:৬-১২)।
তারপর থেকে চল্লিশদিন ধরে দুনিয়াতে বন্যার পানি বেড়েই চলল। পানি বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল। পরে দুনিয়ার উপরে পানি আরো বেড়ে গেল এবং জাহাজটা পানির উপরে ভাসতে লাগল। দুনিয়ার উপরে পানি কেবল বেড়েই চলল; ফলে যেখানে যত বড় পাহাড় ছিল সব ডুবে গেল। সমস্ত পাহাড়-পর্বত ডুবিয়ে পানি আরো পনেরো হাত উপরে উঠে গেল। এর ফলে মাটির উপর ঘুরে বেড়ানো প্রাণী, পাখী, গৃহপালিত আর বন্য পশু, ঝাঁক বেঁধে চরে বেড়ানো ছোট ছোট প্রাণী এবং সমস্ত মানুষ মারা গেল। শুকনা মাটির উপর যে সব প্রাণী বাস করত, অর্থাৎ শ্বাস-প্রশ্বাস নিয়ে যারা বেঁচে ছিল তারা সবাই মরে গেল। আল্লাহ এইভাবে ভূমির সমস্ত প্রাণী দুনিয়ার উপর থেকে মুছে ফেললেন। তাতে মানুষ, পশু, বুকে-হাঁটা প্রাণী এবং আকাশের পাখী দুনিয়ার উপর থেকে মুছে গেল। কেবল নুহ্ এবং তাঁর সঙ্গে যাঁরা জাহাজে ছিলেন তাঁরাই বেঁচে রইলেন। দুনিয়া একশো পঞ্চাশ দিন পানিতে ডুবে রইল (পয়দায়েশ, ৭:১৭-২৪)।
জাহাজে নুহ্ এবং তাঁর সঙ্গে যেসব গৃহপালিত ও বন্য পশু ছিল আল্লাহ তাদের কথা ভুলে যান নি। তিনি দুনিয়ার উপরে বাতাস বহালেন, তাতে পানি কমতে লাগল। এর আগেই মাটির নীচের সমস্ত পানি বের হওয়া এবং আকাশের সব ফাটলগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে বৃষ্টি পড়াও থেমে গিয়েছিল। তাতে মাটির উপরকার পানি সরে যেতে থাকল, আর বন্যা শুরু হওয়ার একশো পঞ্চাশ দিন পরে দেখা গেল পানি অনেক কমে গেছে। সপ্তম মাসের সতের দিনের দিন জাহাজটা আরারাতের পাহাড়শ্রেণীর উপরে গিয়ে আট্কে রইল। এরপরেও পনি কমে যেতে লাগল, আর দশম মাসের প্রথম দিনে পাহাড়শ্রেণীর চূড়া দেখা দিল (পয়দায়েশ, ৮:১-৫)।
নুহ্রে বয়স তখন ছ’শো একবছর চলছিল। সেই বছরের প্রথম মাসের প্রথম দিনেই মাটির উপর থেকে পানি সরে গিয়েছিল। তখন নুহ্ জাহাজের ছাদ খুলে ফেলে তাকিয়ে দেখলেন যে, মাটির উপরটা শুকাতে শুরু করেছে। দ্বিতীয় মাসের সাতাশ দিনের মধ্যে মাটি একেবারে শুকিয়ে গেল। তখন আল্লাহ্ নুহ্কে বললেন, “তুমি তোমার স্ত্রীকে আর তোমার ছেলেদের ও তাদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে এস, আর সেই সঙ্গে সমস্ত পশু-পাখি এবং বুকে-হাঁটা প্রাণী, অর্থাৎ যত জীব-জন্তু আছে তাদের সকলকেই বের করে নিয়ে এসো। আমি চাই যেন দুনিয়াতে তাদের বংশ অনেক বেড়ে যায় এবং বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা তারা সংখ্যায় বেড়ে উঠে।” তখন নুহ্ তাঁর স্ত্রীকে আর তাঁর ছেলেদের ও তাঁদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে আসলেন। তাঁদের সঙ্গে সব পশু-পাখী এবং বুকে-হাঁটা প্রাণী, অর্থাৎ মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী নিজের নিজের জাত অনুসারে বের হয়ে গেল (পয়দায়েশ, ৮:১৩-১৯)।
কোরান শরিফে হযরত নুহ্ এবং মহাপ্লাবন সম্পর্কে বর্ণিত তথ্য :-
পবিত্র কোরান শরিফে হযরত নুহ্-এর নামে আটশটি আয়াতসমৃদ্ধ একটি সুরা-ই (৭১ নম্বর) আছে, এই সুরাসহ আরো বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে হযরত নুহ্ এবং মহাপ্লাবনের কথা বলা হয়েছে, হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এই কাহিনীর কথা স্মরণ করিয়ে দিয়ে। তবে তৌরাত শরিফের মত এত বিস্তারিতভাবে নুহ্রে জাহাজের বর্ণনা বা মহাপ্লাবনের ব্যাপারে (যেমন, জাহাজের উচ্চতা-আয়তন-ধারণসংখ্যা-প্লাবন কতদিন ছিল ইত্যাদি) বক্তব্য রাখা হয়নি। নিম্নে হযরত নুহ্ ও মহাপ্লাবন সম্পর্কিত কিছু আয়াত পাঠকের জ্ঞাতার্থে তুলে ধরা হল :-
আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি, তারপর সে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহতায়ালার দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; আমি তোমাদের ওপর এক কঠিন দিনের আযাবের আশংকা করছি (সুরা আল আ’রাফ, ৭:৫৯)।
তার জাতির নেতারা বললো, (হে নুহ্) আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গোমরাহিতে (নিমজ্জিত) রয়েছো (সুরা আল আ’রাফ, ৭:৬০)।
সে বললো, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার মধ্যে কোনোই গোমরাহি নেই, আমি তো হচ্ছি সৃষ্টিকুলের মালিক আল্লাহর পক্ষ থেকে (আসা) একজন রসুল (সুরা আল আ’রাফ, ৭:৬১)।
(আমার কাজ হচ্ছে) আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং (সে মতে) তোমাদের শুভ কামনা করবো, (আখেরাত সম্পর্কে) আমি আল্লাহতায়ালার কাছ থেকে এমন কিছু কথা জানি, যা তোমরা জান না (সুরা আল আ’রাফ, ৭:৬২)।
তারপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় (আরোহণ করে) ছিল, তাদের সবাইকে (আজাব থেকে) উদ্ধার করেছি, আর যারা আমার আজাবসমূহকে মিথ্যা বলেছে, তাদের আমি (পানিতে) ডুবিয়ে দিয়েছি: এরা ছিলো (গোঁড়া) অন্ধ (সুরা আল আ’রাফ, ৭:৬৪)।
অতপর আমি তার কাছে ওহি পাঠালাম যে, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার (আজাবের) আদেশ আসবে এবং (জামিনের) চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন (সব কিছু থেকে) এক এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও, তোমার পরিবার পরিজনদেরও (উঠিয়ে নেবে, তবে) তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহতায়ালার সিদ্ধান্ত এসে গেছে সে ছাড়া (দেখো), যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না, কেননা (মহাপ্লাবনে আজ) তারা নিমজ্জিত হবেই (সুরা আল মোমেনুন, ২৩:২৭)।
তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহির আদেশে একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে, তাদের ব্যাপারে তুমি আমার কাছে (কোনো আবেদন নিয়ে) হাজির হয়ো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে (সুরা হুদ, ১১:৩৭)।
(পরিকল্পনা মোতাবেক) সে নৌকা বানাতে শুরু করলো। যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তার পাশ দিয়ে আসা-যাওয়া করতো, তখন (নুহ্কে নৌকা বানাতে দেখে) তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিতো; সে বললো (আজ) তোমরা যদি আমাদের উপহাস করো (তাহলে মনে রেখো), যেভাবে (আজ) তোমরা আমাদের ওপর হাসছো (একদিন) আমরাও তোমাদের ওপর হাসবো (সুরা হুদ, ১১:৩৮)।
অবশেষে (তাদের কাছে আজাব সম্পর্কিত) আমার আদেশ এসে পৌঁছল এবং চুলো (থেকে একদিন পানি) উথলে উঠলো, আমি (নুহ্কে) বললাম, (সম্ভাব্য) প্রত্যেক জীবের (পুরুষ-স্ত্রীর) এক একজোড়া এতে উঠিয়ে নাও, (সাথে) তোমার পরিবার-পরিজনদেরও (ওঠাও) তাদের বাদ দিয়ে, যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত (ঘোষিত) হয়েছে এবং (তাদেরও নৌকায় উঠিয়ে নাও) যারা ঈমান এনেছে; (মূলত) তার সাথে (আল্লাহর ওপর) খুব কম সংখ্যক মানুষই ঈমান এনেছিলো (সুরা হুদ, ১১:৪০)।
(So it was) till then there came Our Command and the oven gushed forth (water like fountains from the earth). We said: ÒEmbark therein, of each kind two (male and Female), and your family, except him against whom the Word has already gone forth, and those who believe. And none believed with him, except a few (Surah Hud, 11:40).
সে (তার সাথীদের) বললো, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি (নির্ধারিত হবে): নিশ্চয়ই আমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু (সুরা হুদ, ১১:৪১)।
তারপর সে (নৌকা) পাহাড়সম বড়ো বড়ো ঢেউয়ের মধ্যে তাদের বয়ে নিয়ে চলতে থাকল্।ো নুহ্ তার ছেলেকে (নৌকায় আরোহণ করার জন্যে) ডাকলো, সে (আগ থেকেই) দূরবর্তী এক জায়গায় (দাঁড়িয়ে) ছিলো - হে আমার ছেলে, আমাদের সাথে (নৌকায়) ওঠো, (আজ এমনি এক দিনে) তুমি কাফেরদের সাথী হয়ো না (সুরা হুদ, ১১:৪২)।
... এরপর সুরা হুদের ৪৮ নং আয়াত পর্যন্ত হযরত নুহ্ এবং মহাপ্লাবন সম্পর্কিত ঘটনার উল্লেখ আছে, কিন্তু আমরা আলোচনার পরিসর সীমিত রাখার স্বার্থে আর অগ্রসর হলাম না।
পাঠক, উল্লিখিত কোরান শরিফের সুরা হুদের ৪০ নং আয়াত দুইবার উল্লেখ করার কারণ হচ্ছে, বাংলা আয়াতে লক্ষ করা যাচ্ছে- আল্লাহতায়ালা হযরত নুহকে সম্ভাব্য সকল প্রজাতির এক জোড়া করে সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন, আর ইংরেজি আয়াতে ‘সম্ভাব্য’ শব্দটি অনুবাদক হাফেজ মুনির উদ্দিনের নিজস্ব প্রয়োগ, মূল আয়াতে এটি নেই। কারণ, বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের কোরানসূত্র (পৃষ্ঠা-৩৫৬) -এ উল্লেখ আছে - ‘প্রত্যেক জীবের এক-এক জোড়া উঠিয়ে নাও’। সেখানেও ‘সম্ভাব্য’ শব্দটি নেই। তাছাড়া সুরা আল মোমেনুন-এর ২৭ নং আয়াতে সুস্পষ্ট করেই বলা হয়েছে, “সবকিছু থেকে এক জোড়া সংগ্রহ করে” নৌকায় তুলে নিতে, -এ সম্পর্কে কোনো ভ্রান্তি সৃষ্টি না হওয়ার জন্যই তা করা হয়েছে।
সনাতন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত মহাপ্লাবন :-
হিন্দু ধর্মগ্রন্থ মৎস্যপুরাণ এবং শতপথ ব্রাহ্মণে ভগবান শ্রীবিষ্ণুর দশটি অবতারের মধ্যে একটি অবতার “মৎস্য বা মাছ অবতার”-এর কথা বলা হয়েছে (লক্ষ্য করার বিষয়, মৎস্যপুরাণ বা শতপথ ব্রাহ্মণেও মনুর নৌকা বা মহাপ্লাবন সম্পর্কে তৌরাত শরিফের মতো বিস্তারিত বর্ণনা নেই; আছে কিছুটা ঠাকুরমার ঝুলির গল্পের মতো)। মৎস্যঅবতার আবির্ভাবের যে প্রেক্ষাপট বর্ণিত আছে, তা সংক্ষিপ্ত করে বললে- প্রথম মানব মনু হাত-পা ধৌত করতে গিয়ে এক জলাশয়ে একটি ক্ষুদ্র মাছ দেখতে পেলেন, ক্ষুদ্র মাছটি অন্যান্য রাক্ষুসে মাছ থেকে রক্ষা করার জন্য মনুর কাছে অনুরোধ করলো। তিনি সেই মাছকে নিরাপদ স্থান হিসেবে জলভর্তি পাত্রে রেখে দিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল, মাছটি অতিবৃহৎ হয়ে গেল, যে আর ঐ স্থানে রাখা সম্ভব হচ্ছে না; তিনি একে একটি জলাশয়ে নিয়ে গেলেন। সেখানেও রাখার কিছুদিনের মধ্যে মাছটি আরো বৃহৎ হয়ে গেলো যে, জলাশয়ে মাছের স্থান সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে নিয়ে গেলেন একটি পুকুরে, সেখান থেকে নদীতে। এরপরও মাছটি এত বৃহৎ হয়ে গেলো যে, এর স্থান সংকুলানের জন্য সমুদ্রে নিয়ে যেতে হলো। একদিন মাছটি মনুকে সমগ্র পৃথিবীতে মহাপ্লাবনের বিষয়ে হুঁশিয়ার করে দিল এবং দ্রুত একটি বৃহৎ নৌকা বানাতে নির্দেশ দিল, কারণ এই মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে। মনু তখন মাছের কথামতো কাজ শুরু করে দিলেন। যখন পৃথিবীতে মহাপ্লাবন শুরু হল, সারা পৃথিবী জলোচ্ছ্বাসে ডুবে যেতে শুরু করল, সেই মাছটি মনু ও তার পরিবারের কয়েকজন সদস্যসমেত নৌকাটির গুণ টেনে একটি বিরাট পাহাড়ের উপরে নিয়ে গেল। মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ল-ভ- হয়ে ভগবান বিষ্ণুর ইচ্ছা পূর্ণ হল, তখন আস্তে আস্তে মহাপ্লাবনের পানি কমে এল। বন্যার পানি কমে গেলে পৃথিবী পুনর্নিমাণের জন্য মনু ও তার পরিবার পাহাড় থেকে ভূমিতে নেমে এল, এবং পুনরায় পৃথিবীতে বংশবিস্তারের মাধ্যমে মানব প্রজাতি টিকিয়ে রাখল।
আরো কিছু বিখ্যাত পৌরাণিক কাহিনী এবং লোকগাঁথা : - আগেই বলা হয়েছে - স্থান-কাল-পাত্র অনুসারে চরিত্রের নামের ভিন্নতা আর কাহিনীর ছোট-খাট পরিবর্তন নিয়ে পৃথিবীর প্রায় সকল অঞ্চলেই এই প্লাবন/মহাপ্লাবনের কাহিনী প্রচলিত রয়েছে। এরকমই কয়েকটি লোকগাঁথার কাহিনী পাঠকের আগ্রহ বিবেচনা করে তুলে ধরা হলো: - (১) প্রাচীন রোমান পৌরাণিক কাহিনীতে রয়েছে- দেবতাশিরোমনি জুপিটার একসময় প্রচ- ক্রোধান্বিত হলেন, মানুষের শয়তানি এবং নাফরমানি দেখে। সিদ্ধান্ত নিলেন, ধ্বংস করে দিবেন এই জীবজগতকে। প্রথমে ঠিক করলেন, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে; কিন্তু পরে আবার সিদ্ধান্ত বদল করে নিলেন; প্লাবনের পানিতে ভাসিয়ে-ডুবিয়ে ধ্বংস করবেন এ জীবজগতকে। এজন্য দেবতা নেপচুনের সাহায্য নিলেন ভয়ানক ভূমিকম্প-বজ্রপাতের মাধ্যমে মহাপ্লাবনের জোয়ার সৃষ্টি করতে। এই মহাপ্লাবনের স্রোতে ভেসে যেতে লাগল সকল প্রাণ, ডুবে যেতে লাগল সমস্ত পৃথিবী। কিন্তু শেষমেশ ডুবলো না শুধু পারনাস্সুস পাহাড়ের চূড়া। ভয়ঙ্কর ঐ প্লাবনের সময় নৌকা বানিয়ে স্রোতে ভেসে ভেসে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছিল প্রমিথিউয়াস পুত্র ডিউকেলিয়ন এবং তার স্ত্রী পাইহা। আগে থেকেই তাদের সততা, নিষ্ঠায় মুগ্ধ ঈশ্বর, তাদেরকে আশীর্বাদ করলেন এবং দুনিয়া থেকে বন্যার পানি কমিয়ে দিলেন। ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ডিউকেলিয়ন ও পাইহা একদিন পাহাড়ের চূড়া থেকে মাটিতে নেমে এলেন এবং দৈববাণী অনুসারে পৃথিবীতে পুনরায় বংশবিস্তার শুরু করলেন। (রোমান এই পৌরাণিক কাহিনীর সাথে গ্রিসের পৌরাণিক কাহিনীর লক্ষ্যণীয় মিল রয়েছে, যেমন- প্রমিথিউয়াস পুত্র ডিউকেলিয়ন এবং পাইহা নামের চরিত্র গ্রিককাহিনীতেও রয়েছে, রোমান ঈশ্বর জুপিটারের বদলে ওখানে রয়েছে জিউস ... ইত্যাদি।) (২) সুমেরিয়ান গল্পগাঁথা থেকে জানা যায়, ঈশ্বর একসময় তাঁদের সৃষ্টির প্রতি ক্ষিপ্ত হয়ে মনুষ্যপ্রজাতিকে ধ্বংস করে দিতে মনস্থির করলেন, কিন্তু সৎ ও নিষ্ঠাবান রাজা জিউসুদ্রের প্রতি প্রীত হয়ে দেবতা এনলিল আগত ভয়ানক বন্যার ব্যাপারে আগেই সাবধান করে দিলেন এবং পরামর্শ দিলেন একটি বৃহৎ জাহাজ বানানোর জন্য। রাজা জিউসুদ্র দেবতা এনলিলের পরামর্শ মতো কাজ শুরু করে দিলেন। একসময় এলো সেই ভয়ানক কালরাত্রি; চারিদিক থেকে শাঁ শাঁ করে প্রচ- বেগে ছুটে আসা বাতাস আর সাত দিন - সাত রাত ধরে অবিরাম বৃষ্টিতে এ ধরণী ডুবে গেল। বন্যার সময় জিউসুদ্র সদ্য তৈরি করা জাহাজ ভাসিয়ে দিলেন। জাহাজে করে ভেসে বেড়াতে লাগলেন একস্থান থেকে অন্যস্থানে। জাহাজে বসে রাজা জিউসুদ্র সূর্যদেবতা উতুর কাছে প্রার্থনা করতে লাগলেন সূর্য উদয়ের জন্য, যাতে করে বৃষ্টি কমে গিয়ে বন্যার পানি কমে যায়। আস্তে আস্তে যখন দেবতাদের ক্রোধ কমে এল তখন বন্যার পানিও কমতে লাগল, এবং আকাশে একসময় সূর্যের দেখা মিললো। বন্যার পানি একদম কমে গেলে রাজা জাহাজ থেকে ভূমিতে নেমে এলেন; এবং দেবতাদ্বয় অনু এবং এনলিলের সন্তুষ্টি বিধানের জন্য একটি ভেড়া ও ষাঁড় কোরবানি দিলেন (মহাপ্লাবনের পরে কোরবানি দেয়ার ঘটনাটি তৌরাত শরিফেও উল্লেখ আছে, দেখুন : পয়দায়েশ, ৮:২০-২১)। (৩) আসামের লুসাই আদিবাসিদের লোকগাঁথায় আছে-একবার জলের রাজা যিনি আবার শয়তানদেবতা, নগাই-তি নামক এক অপূর্ব সুন্দরীর প্রেমে পড়ে গেলেন। শয়তানদেবতা তাঁর চিত্তহরণকারী নারীর কাছে যখন প্রেম নিবেদন করতে গেলেন, কিন্তু নগাই-তি দেবতার সাথে প্রেমের সম্পর্ক স্থাপনে অস্বীকার করলো এবং পালিয়ে গেল। সাধারণ এক নারীর দুঃসাহস দেখে অপমানিত বোধ করলেন, ক্ষুদ্ধ হলেন, রাগান্বিত হলেন! মানবীর সাথে প্রেম করতে ব্যর্থ হয়ে দেবতা কা-জ্ঞান শূন্য হয়ে গেলেন। প্রচ- ক্রোধে উন্মত্ত হয়ে তিনি মানবজাতিকে ‘ফুন-লু-বুক’ পাহাড়ে পানি দিয়ে ঘেরাও করে ফেললেন। হুমকি দিলেন-নাগাই-তিকে না পেলে সকলকে তিনি পানিতে ডুবিয়ে মারবেন। শয়তানদেবতার হুমকিতে ভীত হয়ে সাধারণ জনগণ আশু বিপদ থেকে রক্ষা পাবার জন্য নগাই-তিকে জোর করে বন্যার পানিতে ছুঁড়ে ফেলে দিল। এরপরই দেবতার ক্রোধ কমে গেল এবং তিনি পাহাড়ের চারপাশ থেকে বন্যার পানি কমিয়ে দিলেন। (৪) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ললোবাসীদের লোকগাঁথা থেকে জানা যায়, স্বর্গের পিতা সিজুসিহ্ একজন মৃতমানুষের রক্ত ও সামান্য মাংস নিয়ে আসার জন্য পৃথিবীতে একবার দূত প্রেরণ করলেন। দূতটি সব জাযগায় নানা মানুষের কাছে গিয়ে ব্যর্থ হল, কিন্তু একজন ব্যক্তি ‘দুমু’ শুধুমাত্র স্বর্গের পিতার কথা রক্ষা করল। পিতা পৃথিবীর লোকদের এই বেঈমানি দেখে রাগান্বিত হলেন এবং আকাশ হতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। প্রচন্ড বৃষ্টিতে চারদিকে প্লাবনের সৃষ্টি হল। সকলেই বন্যার পানিতে ভেসে যেতে লাগল, ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে লাগল। কিন্তু দুমু, তার চার ছেলে, কয়েকটি বুনো হাঁস, কয়েকটি ভোঁদরসহ একটি লম্বা বড়সড় গাছে আশ্রয় নিল এবং পিতার করুণায় বেঁচে গেল। আজকে যারা সুসভ্য বা লেখা-পড়া জানে, তারা দুমুর ঐ চার সন্তানের বংশধর এবং যারা অশিক্ষিত বা সভ্যতার আলো পায়নি তারা কাঠ দ্বারা নির্মিত মূর্তির বংশধর, যেগুলিকে দুমু ভয়াবহ সেই মহাপ্লাবনের পর মেরামত করেছিল। (৫) পূর্বআফ্রিকার মাসাইদের আঞ্চলিক গাঁথায় আছে- অনেককাল আগে মাসাইদের ওখানে টামবাইনোত নামে সৎ-নিষ্ঠাবান একজন ব্যক্তি বাস করতেন। তার স্ত্রীর নাম নাইপান্দে এবং তিন সন্তানের নাম ওশমো, বার্তিমারো, বারমাও। হঠাৎ একদিন টামবাইনোতের ভাই লেঙ্গারনি মারা গেলে স্থানীয় প্রথানুসারে তিনি মৃতভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করলেন। মৃতভাইয়ের ঘরেও তিন সন্তান ছিল, ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করার ফলে ঐ সন্তানও টামবাইনোতের সন্তান হয়ে যায়। অর্থাৎ আগের তিন সন্তানসহ মোট ছয় সন্তান হয়। সে সময়ে পৃথিবীতে প্রচুর জনসংখ্যা ছিল। জনসংখ্যার ভারে পৃথিবী কম্পমান। কিন্তু পৃথিবীতে অধিক জনসংখ্যা থাকলেও মানুষের মধ্যে ন্যায়-নিষ্ঠা-নীতি-নৈতিকতা বলতে কিছু ছিল না। হত্যা-ধ্বংস-দুর্নীতি-লুণ্ঠন ইত্যাদি অপরাধপ্রবণতায় চারিদিক ছেয়ে গিয়েছিল। ঈশ্বর মানুষের ঐ অধোগতি দেখে ব্যথিত হলেন, ক্ষুব্ধ হলেন; পরে মনস্থির করলেন ধ্বংস করে ফেলতে হবে এই মনুষ্যপ্রজাতিকে, নূতন করে গড়তে হবে আবার। কিন্তু ঈশ্বর টামবাইনোতের সততায় সন্তুষ্ট ছিলেন, তাই তাকে নির্দেশ দিলেন কাঠ দিয়ে একটি জাহাজ তৈরি করতে, যেখানে আশ্রয় নিবে টামবাইনোত, তার দুই স্ত্রী, ছয় সন্তান, ছয় সন্তানের স্ত্রী এবং কিছু নির্দিষ্ট প্রজাতির প্রাণী। যখন টামবাইনোত ঈশ্বরের পরামর্শ মতো জাহাজ বানানো শেষ করে ফেললেন, তখন ঈশ্বর ভয়ঙ্কর বৃষ্টির আদেশ দিলেন। একটানা প্রচ- বৃষ্টিতে চারিদিকে ভয়ানক বন্যা হয়ে গেল। সেই বন্যায় ডুবে যেতে লাগলো বাকি সব মানুষ, পশু-পাখীসহ নানা প্রাণী। টামবাইনোতের জাহাজটি আস্তে আস্তে বন্যার পানিতে ভেসে বেড়াতে লাগলো একস্থান থেকে অন্য স্থানে। একসময় বৃষ্টি থেমে গেলে, টামবাইনোত একটি পায়রা আকাশে উড়িয়ে দিলেন। বেশকিছুক্ষণ পর পায়রাটি ক্লান্ত হয়ে এল। টামবাইনোত বুঝতে পারলেন, পায়রা চারিদিকে কোথাও বসার জন্য শুকনো স্থান না পেয়ে আবার ফিরে এসেছে। ধীরে ধীরে আরো কিছু দিন চলে গেল, এবার তিনি একদিন একটি শকুন আকাশে উড়িয়ে কৌশলে পালকের সাথে তীর আটকে দিলেন; শকুনটি যদি কোথাও গিয়ে বসে, তবে তীরটি যেন ঐ স্থানে আটকে যায়। ঐ দিন সন্ধ্যার দিকে শকুনটি ফিরে এল তবে পালকের মধ্যে আর তীর আটকে ছিল না। এবার টামবাইনোত বুঝতে পারলেন, শকুনটি কোন নরম স্থানের ওপর বসে ছিল, যেখানে ঐ তীরটি আটকে গেছে। আরো কিছুদিন পর বন্যার পানি একদম কমে গিয়ে মাটির সমান হয়ে গেল এবং ওদের জাহাজটিও একজায়গায় এসে আটকে গেল। তখন টামবাইনোত তার পরিবারসহ ভূমিতে নেমে এসে আকাশে অপূর্ব রঙধনু দেখতে পেলেন; একে তারা ঈশ্বরের ক্রোধ স্থিমিত হওয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করলেন।
বৈজ্ঞানিক অনুসন্ধান :-
ওল্ড টেস্টামেন্টের অন্তর্গত তৌরাত শরিফে (জেনেসিস অধ্যায়ে) হযরত আদম থেকে হযরত ইব্রাহিমের বয়সের তালিকা সরাসরি দেয়া আছে